লিওনেল মেসির বিশ্বকাপ মানেই এখন গোল, রেকর্ড আর উচ্ছ্বাস। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক আর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে তিনি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তাঁর এই উড়ন্ত ফর্মে মুগ্ধ ফুটবল–বিশ্ব।
তবে সবকিছু বিতর্কমুক্ত নয়। আলজেরিয়ার বিপক্ষে সম্ভাব্য লাল কার্ড নিয়ে প্রশ্ন ওঠার পর এবার আলোচনায় অস্ট্রিয়ার বিপক্ষে তাঁর করা প্রথম গোলটি।
.
‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেসি গোল করেন ৩৮ ও ৯৫তম মিনিটে। এর মধ্যে প্রথম গোলটি আসে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার বাড়ানো বলে।
তবে গোলটির বিল্ডআপে অস্ট্রিয়ার সাভের শ্লাগারকে ট্যাকল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলিস্টার। বলের লড়াইয়ের বাইরে থাকা অবস্থায় শ্লাগার মাটিতে পড়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। অস্ট্রিয়ার খেলোয়াড়দের প্রতিবাদও আমলে নেওয়া হয়নি।
.গ্রুপ–সেরা আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ হতে পারে কারা.
ম্যাচ শেষে রেফারির এ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। তাঁর দাবি, ঘটনাটি ভিএআরের নজর এড়ায়নি, ‘আমার মতে, ওটা পরিষ্কার ফাউল ছিল। কিন্তু রেফারিকে ফাউল হয়েছে বলার মতো যথেষ্ট সাহস ভিএআরের ছিল না।’
.
গোলটি নিয়ে আপত্তি তুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মাইকেলও। ফক্স স্পোর্টসে তিনি বলেন, ‘আমার মনে হয়, মেসির প্রথম গোলটি বাতিল হওয়া উচিত ছিল। ম্যাক আলিস্টার লাথি মেরে একজন খেলোয়াড়কে ফেলে দিয়েছিল। ওটা ফ্রি-কিক হওয়া উচিত ছিল।’
শুধু রেফারির সিদ্ধান্ত নয়, ভিএআরের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন স্মাইকেল। তাঁর ভাষায়, ‘এটি রেফারির স্পষ্ট ভুল ছিল। বিষয়টি নিয়ে আমি কিছুটা হতাশ।’
Comments
Leave a comment
Comments are reviewed before they appear publicly.
No comments yet. Be the first to share your opinion.